কাউখালীতে জাতীয় পার্টির (জেপির) শোক দিবস পালন

আপডেট : ১৫ আগস্ট ২০১৬, ২০:৪৮
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে পিরোজপুরের কাউখালী উপজেলা জাতীয় পার্টির (জেপি) উদ্যোগে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও  কাঙালি  ভোজের আয়োজন করা হয়।
 
সোমবার বিকালে উপজেলা কার্যালয়ে উপজেলা জাতীয় পার্টির (জেপি) সভাপতি মাহাবুবুর রহমান খানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেপির সাধারণ সম্পাদক শাহ আলম নসু, যুগ্ম সাধারণ সম্পাদক খান মো. বাচ্চু, অধ্যক্ষ আ. সামাদ, যুব সংহতির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলটন, ছাত্র সমাজের সভাপতি মনজুরুল মাহাফুজ পায়েল, সাধারণ সম্পাদক জিয়াউল হাসান জুয়েল, প্রভাষক  হারুন আর রশীদ, শেখ লিটন, মিজানুর রহমান মিজান, নাহিদ বাচ্চু প্রমুখ।
 
আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল শেষে দুস্থদের মধ্যে খাবার বিতরণ করা হয়।