আরো ৮ কারখানার সঙ্গে ব্যবসা বাতিল করেছে অ্যালায়েন্স

আপডেট : ১৫ আগস্ট ২০১৬, ২১:৪৩
আমেরিকাভিত্তিক গার্মেন্টস ক্রেতাদের কারখানা পরিদর্শন জোট অ্যালায়েন্স আরো আটটি কারখানার সঙ্গে ব্যবসা বাতিল করার ঘোষণা দিয়েছে। এর ফলে মোট ৯১টি কারখানা অ্যালায়েন্সভুক্ত ব্র্যান্ডগুলোর সঙ্গে ব্যবসা থেকে বাদ পড়ল।
 
অ্যালায়েন্সের তালিকা থেকে সর্বশেষ বাদ পড়া কারখানাগুলো হচ্ছে, ঢাকার ইস্কাটনের দ্যা ডেকো ডায়িং গার্মেন্টস, গাজীপুরের ভি এন্ড আর ফ্যাশন্স, সাভারের আনজির অ্যাপারেলস, গাজীপুরের ফ্যাশন স্টোর, চট্টগ্রামের গ্লোবাল ট্রাউজার্স, উপন্তি অ্যাপারেলস, আম্বিয়া অ্যাপারেলস, চট্টগ্রাম ইপিজেডের হ্যামপ্লিরিহ। এসব কারখানা থেকে আর পোশাক নিবেনা অ্যালায়েন্সভুক্ত কোন ক্রেতা প্রতিষ্ঠান।
 
রানা প্লাজা ট্রাজেডির পর বাংলাদেশের ২০১৩ সালের শেষদিকে বাংলাদেশের পোশাক কারখানার নিরাপত্তা ব্যবস্থা পরীক্ষার উদ্যোগ নিতে অ্যালায়েন্স প্রতিষ্ঠিত হয়। ওয়ালমার্ট, গ্যাপসহ বিশ্বখ্যাত বেশকিছু ব্র্যান্ড এর সাথে রয়েছে।