বোল্টের হাস্যমুখের ছবির পেছনের গল্প

আপডেট : ১৫ আগস্ট ২০১৬, ২১:৪৮
রিও অলিম্পিকে টানা তৃতীয় বারের মতো ১০০ মি. স্প্রিন্টের সোনা জেতার পরে সবাইকে পেছনে ফেলে সামনে থাকা উসাইন বোল্টের হাস্যমুখের  একটি ছবি ভাইরাল হয়ে গেছে। যদিও ছবিটি তোলা হয়েছিল ১০০ মি. স্প্রিন্টের সেমিফাইনালের সময়। 
 
ছবিটি তোলার পেছনের গল্প শেয়ার করেছেন রয়টার্সের ফটোগ্রাফার কাই ফাফেনবাখ। তিনি বলেন, ছবিটি তোলা হয়েছিল ১০০ মি স্প্রিন্টের সেমিফাইনালের সময়। সময় থাকায় আমি একটু মজা করার চেষ্টা করি, সেকেন্ডের ৫০ ভাগের ১ ভাগ শাটার স্পিড সেট করে ছবিটি তুলি। সে সবার সামনে চলে যাওয়ার পরে ডানে বায়ে তাকিয়ে হাসছিল, আমি ভয় ভেবেছিলাম হয়তো এমন ছবি তোলার সুযোগ আর পাবো না। বলা যায় এতে ভাগ্যের ছোঁয়াও ছিল।
 
তিনি বলেন, গল্প বলতে পারে এমন ছবি তুলতে পারাটা দারুণ যেটি আবেগকে স্পর্শ করে এবং টেকনিক্যাল দিক দিয়েও চ্যালেঞ্জিং। রয়টার্স।
 
 
ইত্তেফাক/এসএসএ