মিয়ানমার থেকে পাথর আমদানি করবে বাংলাদেশ

আপডেট : ১৬ আগস্ট ২০১৬, ১১:০৩
 
মিয়ানমার থেকে পাথর আমদানি করবে বাংলাদেশ। পদ্মা সেতুর নির্মাণ কাজের জন্য মিয়ানমার থেকে ৪০ লাখ মেট্রিকটন পাথর আমদানি করতে যাচ্ছে বাংলাদেশ।
 
বাংলাদেশ দক্ষিণ এশিয়ার বৃহত্তম ব্রিজগুলোর একটি তৈরি করতে যাচ্ছে পদ্মা নদীর বুকে। আর সে কারণে মাঙ্গদো-টেকনাফ সীমান্ত দিয়ে পাথর আমদানি করা হবে। বাংলাদেশ-মিয়ানমারকে বিভক্তকারী নাফ নদীর একটি বন্দর থেকে পাথরগুলো প্রবেশ করবে দেশে। ট্রলারে করে বাংলাদেশে প্রবেশের পর টেকনাফের স্থল বন্দর থেকে ১১০ মেট্রিক টন করে পাথর বয়ে আনা হবে পদ্মার পাড়ে।
 
আরাকান রাজ্যের সঙ্গে হওয়া একটি দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে ঢাকা পাথমার্ক ইঞ্জিনিয়ারিং সার্ভিস লিমিটেড এই কাজটি পরিচালনা করছে। বাংলাদেশ পাথর ছাড়াও বর্তমানে আরাকান থেকে কাঠ, গাছের গুড়ি এবং ছাগল, গরু ও মুরগীও আমদানি করে থাকে। নারিনজারা ডটকম।
 
ইত্তেফাক/আরএ