লিগের শুরুতে ইনিয়েস্তাকে পাচ্ছে না বার্সা

আপডেট : ১৬ আগস্ট ২০১৬, ১৫:২৯
চোটের কারণে নতুন মৌসুমে লা লিগার শুরুর দিকে স্প্যানিশ তারকা আন্দ্রেস ইনিয়েস্তা ও ফরাসী জেরেমি ম্যাথিউকে পাচ্ছেনা স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। তারা মিস করবেন স্প্যানিশ সুপার কাপের দ্বিতীয় পর্বের ম্যাচও।
 
গত রবিবার সেভিয়ার মাঠ থেকে স্প্যানিশ সুপার কাপের প্রথম পর্বের ম্যাচটি ২-০ গোলে জিতে আসে বার্সেলোনা। ম্যাচের প্রথমার্ধেই চোট নিয়ে মাঠ ছাড়েন হয় ইনিয়েস্তা ও ডিফেন্ডার ম্যাথিউকে।
 
ডান হাঁটুর চোটের কারণে ইনিয়েস্তাকে দুই সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে বলে জানায় বার্সেলোনা। আর ম্যাচিউকে মাঠের বাইরে থাকতে হবে তিন সপ্তাহ। আগামী শনিবার রিয়াল বেতিসের বিপক্ষে ম্যাচ দিয়ে লা লিগায় শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে বার্সা ।