মাছরাঙায় নতুন ধারাবাহিক ‘শূন্যতা’

আপডেট : ১৬ আগস্ট ২০১৬, ১৭:০৬

১৭ আগস্ট থেকে মাছরাঙায় শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘শূন্যতা’। প্রতি মঙ্গল ও বুধবার রাত ৮ টায় প্রচারিত হবে নাটকটি।

 

পান্থ শাহরিয়ারের রচনায় শূন্যতা পরিচালনা করেছেন অম্লান বিশ্বাস। নাটকটিতে অভিনয় করেছেন আফরান নিশো, সুমাইয়া শিমু, জোভান, শশী, নাজনীন চুমকি, রাইসুল ইসলাম আসাদসহ অনেকে।