‘বধু মিছে রাগ করো না’র নির্মাণ শেষ হলো

আপডেট : ১৬ আগস্ট ২০১৬, ১৭:২০

নির্মিত হলো রোমান্টিক ধারার নাটক ‘বধু মিছে রাগ করো না’। শিখর শাহনিয়াতের রচনা ও পরিচালনায় নাটকটিতে জুটি বেঁধেছেন আফরান নিশো এবং সানজিদা প্রীতি। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন আফফান মিতুল, দেওয়ান শাওন, আলোক এবং আকাশ।

 
ছাত্র রাজনীতি, মুমূর্ষদের রক্তদানে উদ্বুদ্ধ করা এবং প্রেমের খুনসুটি ইত্যাদি নানাবিধ বিষয় উঠে এসেছে নাটকটিতে। ৫ ও ৬ আগস্ট আইইউবিএটি বিশ্ববিদ্যালয় এবং উত্তরার ‘নীলাঞ্জনা’ শুটিং হাউজে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে। বর্তমানে নাটকটির সম্পাদনা চলছে।
 
শিগগিরই যে কোন একটি স্যাটেলাইট চ্যানেলে নাটকটি প্রচার হবে।
 

ইত্তেফাক / এ এন