রেসের মাঝ পথে দুর্ঘটনায় পড়লেও সে ধাক্কা দারুণভাবে কাটিয়ে ট্র্যাক সাইক্লিংয়ে পুরুষ ওমনিয়াম ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন ইতালির এলিয়া ভিভিয়ানি।
সাইক্লিংয়ের হেপ্টাথলন বা ডেকাথলন হিসেবে পরিচিত ওমনিয়ামের শেষ ইভেন্ট ১৬০ ল্যাপ পয়েন্ট রেসে আরও দুই প্রতিযোগীর সঙ্গে পড়ে যান ভিভিয়ানি। তবে দারুণ গতি তুলে স্বর্ণ নিশ্চিত করেন ২৭ বছর বয়সী এই অ্যাথলেট। তার চেয়ে ১৬ পয়েন্ট কম নিয়ে রোপ্য জেতেন ব্রিটেনের মার্ক ক্যাভেনডিশ। এটা তার প্রথম অলিম্পিক পদক। ২০১২ সালে লন্ডন অলিম্পিক চ্যাম্পিয়ন ডেনমার্কের লাসে হানসেন জেতেন ব্রোঞ্জ।
ইত্তেফাক/এসএসএ
