অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, বৈষম্য সামাল দিতে পারলে ২০২৪ সালের পর দেশে কোনো গরীব থাকবে না।
জাতীয় শোক দিবস উপলক্ষে মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ে এক মিলাদ ও দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, ‘সব ধরনের বৈষম্য দূর করে দেশ থেকে দারিদ্র্য বিমোচনের মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধুর আজীবনের স্বপ্ন সোনারবাংলা কায়েম করা হবে। এ লক্ষ্যেই সরকার কাজ করছে। আশা করছি ২০২৪ সালের মধ্যে দেশ দারিদ্র্যমুক্ত হবে।’
তিনি বলেন, ‘প্রায় একই সময়ে স্বাধীন হয়ে অনেক দেশ অনেক বেশি এগিয়ে গেছে। অথচ আমরা দীর্ঘদিন একই জায়গায় অর্থাৎ অনুন্নত দেশ হিসেবে পড়ে ছিলাম। এ অবস্থা চলেছে ১৯৯০ সালের ৬ ডিসেম্বর পর্যন্ত। এরপর আরো কয়েক বছর দেশে সামাজিক বৈষম্য বেড়েছে। ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার গঠনের পর আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়তে থাকে। কয়েক বছর বাদ দিয়ে ২০০৯ সাল থেকে অর্থনৈতিক উন্নয়ন নতুন গতি পেয়েছে।’
ইত্তেফাক/ইউবি
