রোনালদোর জন্যই রিয়ালের সমর্থক বোল্ট

আপডেট : ১৬ আগস্ট ২০১৬, ১৯:৪৮
গতি দানব উসাইন বোল্ট রবিবার রাতে রিওতে ১০০ মিটার স্প্রিন্টে স্বর্ণ জিতে অলিম্পিকে নিজেকে আরো উচ্চতায় নিয়ে গেছেন। পদক জয় উদযাপনের পরে এক পর্যায়ে তিনি জানান, তিনি রিয়াল মাদ্রিদের বড় ভক্ত এবং এর কারণ শুধুই ক্রিশ্চিয়ানো রোনালদো। 
 
২০০৩ থেকে ২০০৯ সাল পর্যন্ত রোনালদো খেলেছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সি গায়ে। তখন থেকেই পর্তুগিজ এই তারকার ভক্ত হয়ে গেছেন বোল্ট। এখন রোনালদোর জন্য রিয়াল মাদ্রিদও পাচ্ছে বোল্টের সমর্থন। বোল্ট বলেন, ‘রিয়াল মাদ্রিদ অবশ্যই আমার দল। আমি তাদের পছন্দ করি তার একমাত্র কারণ ক্রিশ্চিয়ানো রোনালদো।’
 
মাত্র ৯.৮০ সেকেন্ডে ১০০ মিটার দৌড় শেষ করে স্বর্ণ জেতেন ২৯ বছর বয়সী বোল্ট। টানা তিনবার একই ইভেন্টে স্বর্ণ পদক জেতার পরে বোল্ট বলেন, ‘এটা আমার জন্য খুবই গুরূত্বপূর্ণ। আমি খুবই গর্বিত ও আনন্দিত। আমার জন্য এটা সম্মানের।’ ২০০ ও ৪*১০০ মিটার রিলেতেও স্বর্ণ জিতে ‘ট্রিপল ট্রিপল’ জয় করার ইচ্ছার কথাও জানান বোল্ট।
 
ইত্তেফাক/এসএসএ