৫ দিনের সরকারি সফরে দিল্লিতে তথ্যমন্ত্রী

আপডেট : ১৬ আগস্ট ২০১৬, ২০:১৪
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু পাঁচ দিনের সরকারি সফরে আজ দিল্লী পৌঁছেছেন। জেট এয়ার ওয়েজের একটি ফ্লাইটে তথ্যমন্ত্রী দিল্লী বিমান বন্দরে পৌঁছুলে ভারতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী তাকে অভ্যর্থনা জানান।
 
তথ্যমন্ত্রী দিল্লিতে অবস্থানকালে ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন। তিনি বিবেকানন্দ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন, অবজারভার রিসার্স ফাউন্ডেশন এবং ইন্ডিয়া ফাউন্ডেশনের কর্মকর্তাদের সঙ্গেও মতবিনিময় করবেন। দিল্লি সফরের শেষ পর্যায়ে তিনি আজমীর শরীফ যাবেন।
 
তথ্যমন্ত্রী ২১ আগস্ট ঢাকার উদ্দেশ্যে দিল্লি ত্যাগ করবেন। বাসস।
 

ইত্তেফাক/ এএন