বিয়ের ব্যস্ততা শেষ করে কাজে ফিরছেন মাহিয়া মাহী। আবারও শাকিবের বিপরীতে নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।
বদিউল আলম খোকন পরিচালিত ‘আমার প্রতিজ্ঞা’ শিরোনামের ছবিটির মধ্য দিয়ে দর্শক আবারও শাকিব-মাহী জুটিকে দেখতে পাবেন রূপালি পর্দায়। আগামী নভেম্বর মাস থেকে ছবির শুটিং শুরু হবে বলে জানা যায়।
ইত্তেফাক/ এএন
