চলতি মাসেই সৈকত রেজার নতুন মিউজিক ভিডিও

আপডেট : ১৮ আগস্ট ২০১৬, ১৪:৫৫
বর্তমান সময়ের তরুণ মিউজিক ভিডিও নির্মাতা সৈকত রেজা।  তার নির্মিত কিছু মিউজিক ভিডিও এখন বেশ জনপ্রিয়। এবার নতুন মিউজিক ভিডিও নিয়ে ভক্তদের সামনে হাজির তিনি। সাফায়েতের জনপ্রিয় গান ‘ইশারার খামে’ এর গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা।
 
গানটিতে মডেল ছিলেন অসীন ও সানজন। রাজধানীর লালবাগ কেল্লা, উত্তরা, পুরান ঢাকা ও পূর্বাচলের বিভিন্ন স্থানে ১৪ আগস্ট ও ১৬ আগস্ট গানটির শ্যুটিং করা হয়।
 
মিউজিক ভিডিও নিয়ে সৈকত রেজা বলেন, ইশারার খামে গানটি মূলত ‘লাভ এট ফার্স্ট সাইট’ নিয়ে গাওয়া। মিউজিক ভিডিওতেও সেই বিষয়টি তুলে ধরার চেষ্টা করেছি। গানটি মূলত রোমান্টিক, তাই বিভিন্ন লোকেশনে সেভাবেই গানটির চিত্রায়ন করা হয়েছে।
 
শ্যুটিংয়ের সময় মজার অভিজ্ঞতা বলতে গিয়ে তিনি জানান, লালবাগ কেল্লায় যখন শ্যুটিং করা হয়, তখন উৎসুক জনতার ভীর ছিলো চোখে পড়ার মতো। প্রথমবার গানটি বাজনোর পর আবার শ্যুট করা শুরু হলে, দর্শকরা নিজেরাই গান গাইতে শুরু করেন। অথচ সেদিনই গানটি প্রথম শুনেছিলো তারা।
 
গানটি চলতি মাসের শেষের দিকে মুক্তি পাবে বলে জানান তিনি।
এর আগে রাফাত এর গাওয়া 'প্রিয়া রে', 'চিন চিন ব্যথা' নির্মাণ করে বেশ জনপ্রিয় হয়েছেন। এর মধ্যে পলবাসা এর 'কল্পনাতে রাখি তোমাকে' ও রুলিয়ার 'ঢেউয়ের চুম' শিরোনামে মিউজিক ভিডিও তৈরি করেছেন তিনি।  এছাড়াও আফজাল হোসাইন এর কথা, সুর ও কণ্ঠে নতুন মিউজিক ভিডিওর শুটিং শেষ করেছেন ঢাকা ও ঢাকার বাইরের লোকেশনে।
 
ইত্তেফাক/এমএইচ