সরকার বঙ্গবন্ধুর খুনিদের দেশে এনে রায় কার্যকর করবে: আইনমন্ত্রী

আপডেট : ১৬ আগস্ট ২০১৬, ২১:৩৯
 
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, সরকার যেভাবে হোক বঙ্গবন্ধুর খুনিদের দেশে এনে সর্বোচ্চ আদালতের রায় কার্যকর করবে।
 
মঙ্গলবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ঢাকায় নিবন্ধন পরিদপ্তর প্রাঙ্গণে এক আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
 
তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে রাজনৈতিক আদর্শ তা তিনি পুঙ্খানুপুঙ্খভাবে বাংলাদেশের সংবিধানে লিখে গেছেন। তাই তাঁর রাজনৈতিক আদর্শ প্রতিষ্ঠা করতে হলে সংবিধান পড়তে হবে।

ইত্তেফাক/এএম।