গাড়ি ভাঙচুর মামলা

সেলিমা ও বুলুসহ ১৬ জনের বিরুদ্ধে ওয়ারেন্ট

আপডেট : ১৭ আগস্ট ২০১৬, ০৮:৫৬
 
পুলিশের কাজে বাধা ও গাড়ি ভাঙচুরের মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, বরকতউল্লা বুলুসহ ১৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। গতকাল মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম খোরশেদ আলম মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে এ আদেশ দেন।
 
পরোয়ানা প্রাপ্ত উল্লেখযোগ্য অন্যরা হলেন- বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল, চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল, একান্ত সচিব অ্যাডভোকেট শামসুজ্জামান শিমুল বিশ্বাস, আজিজুল বারী হেলাল, শিরিন সুলতানা ও কাই্য়ুম কমিশনার।
 
এ মামলায় বিএনপি নেতা আমানউল্লাহ আমানসহ ১৫ জন জামিনে রয়েছেন। গত বছরের ৮ জুলাই মুগদা থানার উপ-পরিদর্শক সাইফুল আহমেদ বিএনপির স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ারসহ ৩১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
 
 
ইত্তেফাক/কেকে