রিও অলিম্পিকে ১১০ মিটার হার্ডলসে স্বর্ণ পদক জিতেছেন জ্যামাইকার ওমার ম্যাক্লাউড। এই পদক জয় করতে ম্যাক্লাউড সময় নিয়েছেন ১৩.০৫ সেকেন্ড।
একই বিভাগে ১৩.১৭ সেকেন্ড সময় কিউবায় জন্ম নেয়া স্পেনের অরল্যান্দো ওর্তেগা রুপা ও ফ্রান্সের দিমিত্রি বাসকু ১৩.২৪ সেকেন্ডে ব্রোঞ্জ জিতেছেন।
১৯৮০ সালের মস্কো অলিম্পিক বয়কট করেছিল যুক্তরাষ্ট্র। এছাড়া ১২০ বছরের ইতিহাসে এই প্রথম অলিম্পিকে ১১০ মিটার হার্ডলসে কোনো পদক পেল না দেশটি।
ইত্তেফাক/এএসএস
