নীলফামারীর ডোমার বহুমূখী উচ্চ বিদ্যালয়ের পুকুর থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত জাহানুল আলম (২৩) পৌরসভার ৮ নং ওয়ার্ডের ডাঙ্গাপাড়া এলাকার ভ্যান চালক গোলাম মোস্তফার ছেলে।
বুধবার সকালে স্থানীয়দের খবরে পুলিশ ওই স্কুলের পুকুর থেকে লাশটি উদ্ধার করে।
নিহতের স্বজনেরা জানায়, সোমবার সন্ধ্যার পর থেকে জাহানুলের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ রাজিউর রহমানার রাজু তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/এএসএমইউ
