কাশ্মিরে হামলায় সেনাসহ নিহত ৩

আপডেট : ১৭ আগস্ট ২০১৬, ১১:১২
 
কাশ্মিরের বারামুল্লা জেলায় সন্ত্রাসী হামলায় দুই সেনা সদস্য ও এক পুলিশ নিহত হয়েছেন। বুধবারের এই হামলায় আরো তিন নিরাপত্তা কর্মকর্তা আহত হয়েছেন। 
 
পুলিশের এক কর্মকর্তা বলেছেন, বারামুল্লার খাওজাবাঘে রাত অাড়াইটার দিকে একটি সেনা বহরে হামলা চালায় সন্ত্রাসীরা। 
 
তিনি বলেন, হামলায় দুই সেনা নিহত ও আরো দুইজন আহত হয়েছেন। পুলিশের একটি গাড়িতেও হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এতে এক ‍পুলিশ কর্মকর্তা নিহত ও আরো একজন আহত হয়েছেন। 
 
হামলাকারীদের ধরতে অভিযান পরিচালনা করা হচ্ছে। খবর: টাইমস অব ইন্ডিয়া।
 
ইত্তেফাক/এএসএস