মেয়েদের ফ্লোর এক্সারসাইজ ইভেন্টে স্বর্ণপদক জিতে রেকর্ড গড়লেন সিমোন বাইলস। এই নিয়ে রিও অলিম্পিকে চারটি সোনা জিতলেন যুক্তরাষ্ট্রের এই প্রতিযোগী।
গেমসের একাদশ দিনে মঙ্গলবার এই ইভেন্টে ১৫.৯৬৬ স্কোর করে চ্যাম্পিয়ন হন ১৯ বছর বয়সী বাইলস। এর আগে দলীয়, অল-অ্যারাউন্ড ও ভল্টে সেরা হয়েছিলেন বাইলস। এর মাধ্যমে নারী জিমন্যাস্ট হিসেবে সর্বোচ্চ চারটি সোনার পদক জয়ের রেকর্ড স্পর্শ করেছেন বাইলস।
এর আগে এই কৃতিত্ব দেখিয়েছেন সোভিয়েত ইউনিয়নের লারিসা লাতিনিনা (মেলবোর্ন ১৯৫৬) হাঙ্গেরির আগনেস কেলেতি (মেলবোর্ন ১৯৫৬), চেক রিপাবলিকের ভিয়েরা চালসলাভস্কা (মেক্সিকো ১৯৮৪) ও রোমানিয়ার একাতেরিনা সাবো (লস অ্যাঞ্জেলেন ১৯৮৪)।
বাইলসের স্বদেশি অ্যালেকজান্ড্রা রেইজম্যান ১৫.৫০০ স্কোর করে রুপা জেতেন। ব্রিটেনের অ্যামি টিংকলার ১৪.৯৩৩ স্কোর করে জেতেন ব্রোঞ্জ।
ইত্তেফাক/এএসএস
