সেলিমা রহমানসহ ৬৭ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

আপডেট : ১৭ আগস্ট ২০১৬, ১৩:২১
 
রাজধানীর মতিঝিল থানার নাশকতার একটি মামলার চার্জশিট আমলে নিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমানসহ ৬৭ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত।
 
বুধবার ঢাকা মহানগর দায়রা জজ মো. কামরুল হোসেন মোল্লার আদালত মামলার চার্জশিট আমলে নিয়ে আসামিরা পলাতক থাকায় এ পরোয়ানা জারি করেন।
 
সংশ্লিষ্ট আদালতের সরকারি কৌঁসুলি তাপস কুমার পাল এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
 
এর আগে গতকাল মঙ্গলবার আরেক মামলায় সেলিমা রহমানসহ ১৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ঢাকার মহানগর হাকিম খোরশেদ আলম।
 
 
ইত্তেফাক/কেকে