কুমিল্লায় স্ত্রী ও ছেলের ঘাতক নাজমুল হাসানকে রাঙ্গামাটি থেকে গ্রেফতার করা হয়েছে। প্রসঙ্গত, রবিবার রাতে কুমিল্লা মহানগরীর হাউজিং এস্টেট এলাকার একটি ভবনের সেপটিক ট্যাংক থেকে নাসিমা আক্তার ও তার ছেলে নাফিজের লাশ উদ্ধার করে পুলিশ।
মঙ্গলবার রাতে তাকে গ্রেফতার নাজমুলকে বুধবার কুমিল্লা আদালতে পাঠানো হয়েছে।
পুলিশের জিজ্ঞাসাবাদে স্ত্রীর থাপ্পড় খেয়ে ক্ষোভে নাজমুল পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটায় বলে জবানবন্দি দিয়েছেন। এ সময় ছেলে নাফিস চিৎকার করলে তাকেও শ্বাসরোধ করে হত্যা করে বলে স্বীকার করে।
বুধবার এক প্রেস ব্রিফিংয়ে কুমিল্লার পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন সাংবাদিকদের এসব তথ্য জানিয়ে বলেন, নাজমুল তিনটি বিয়ে করেছে। নাসিমা তার ৩য় স্ত্রী ছিলেন।
ইত্তেফাক/এএসএমইউ
