নতুন প্রেমে ক্যাটরিনা!

আপডেট : ১৭ আগস্ট ২০১৬, ১৫:২৯
 
‌‘ফিতুর’ ছবিতে জুটি বেঁধে অভিনয় করেছিলেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ ও আদিত্য রয় কাপুর। সেসময় তাদের প্রেমের গুঞ্জনও ওঠে। সেই গুঞ্জনই আবার নতুন করে শুরু হয়েছে। 
 
একটি শীর্ষস্থানীয় পত্রিকার বরাত দিয়ে ডিএনএ’র প্রতিবেদনে বলা হয়েছে, আদিত্য ও ক্যাটরিনা পরস্পরের প্রতি আকৃষ্ট হয়েছেন। ‘ড্রিম টিম’ ট্যুরে কাজের বাইরেও এরা ভাল সময় কাটিয়েছেন। 
 
এর আগে ক্যাটরিনা রণবীর কাপুরের সঙ্গে ও আদিত্য শ্রদ্ধা কাপুরের সঙ্গে প্রেম করছিলেন। 
 
তবে একটি সূত্র পিঙ্কভিলাকে বলেছে, ক্যাটরিনা ও আদিত্য ‘ফিতুর’ একসঙ্গে কাজ করেছেন। তারা দুইজন বন্ধু। এর বাইরে তাদের সম্পর্ক নেই। প্রেমের গুঞ্জন একেবারেই ভিত্তিহীন, মিথ্যা ও অরুচিকর। 
 
ইত্তেফাক/এএসএস