জয়পুরহাটের আব্দুল মতিন হত্যা মামলায় সাতজনের মৃত্যুদণ্ডাদেশ ও একজনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত।
বুধবার বিকালে জেলা ও দায়রা জজ মো. আব্দুর রহিম এ রায় দেন।মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- ধারকী গ্রামের ওয়াজেদ আলী, তার দুই ছেলে আনু ও আবু হাসান, চৈতুন মোল্লা, ছাফাদুল, মছির উদ্দিন ও মুন্টু। এদের মধ্যে আসামি মুন্টু জামিনে গিয়ে পলাতক আছেন। অপর আসামি মাহবুব আলম বাবুকে যাবজ্জীবন সাজার রায় দিয়েছেন বিচারক।
আদালত সূত্রে জানা গেছে, ২০০৬ সালের ২৭ অক্টোবর জয়পুরহাট সদর উপজেলার ধারকী মণ্ডলপাড়া গ্রামের আব্দুল মতিনকে প্রতিপক্ষের লোকজন কুপিয়ে আহত করে। পরে ঢাকায় হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
এ ঘটনায় আব্দুল মতিনের বড় ভাই শাহ আলম একই গ্রামের ৯ জনকে আসামি করে জয়পুরহাট সদর থানায় মামলা করেন। মামলা চলাকালে মন্তাজ নামে এক আসামির মৃত্যু হয়।
মামলার শুনানি শেষে বুধবার জেলা ও দায়রা জজ আদালত আট আসামির মধ্যে সাতজনকে মৃত্যুদণ্ডাদেশ ও একজনকে যাবজ্জীবনের সাজার রায় দেন বিচারক।
ইত্তেফাক/ইউবি
