হবিগঞ্জে সন্দেহজনক ৯ যুবক আটক

আপডেট : ১৭ আগস্ট ২০১৬, ১৭:৫৬

হবিগঞ্জের বৈদ্যের বাজার থেকে সন্দেহজনক ৯ যুবককে আটক করেছে পুলিশ। তাদের সদর থানায় এনে  জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

 
থানা সূত্রে জানা গেছে, তারা বিভিন্ন মাদ্রাসা, স্কুল এবং কলেজের ছাত্র। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াছিনুল হক জানান, বুধবার দুপুরে তারা বৈদ্যের বাজারে বসে আড্ডা দিচ্ছিল বা মিটিং করছিল। বিষয়টি সন্দেহজনক মনে হলে তাদেরকে প্রাথমিকভাবে আড্ডার কারণ জানতে চাওয়া হয়। তারা ঠিকমতো উত্তর দিতে পারেনি। তাই জিজ্ঞাসাবাদের জন্য তাদের আটক করা হয়েছে। তাদের অভিভাবকদেরও খবর দেয়া হয়েছে। তাদের কাছে জানতে চাওয়া হয়েছে স্কুল, কলেজ এবং মাদ্রাসা ফাঁকি দিয়ে কেন তারা এখানে আড্ডা দিচ্ছিল।
 
ইত্তেফাক/ এএন