নাটোরের সিংড়া উপজেলার লালোর ইউনিয়ন ছাত্র শিবিরের সভাপতি মিজানুর রহমান (২২) কে আটক করেছে পুলিশ। বুধবার সকালে লালোর ইউনিয়নের মাদারীগ্রাম নিজ বাড়ী থেকে আটক করা হয় তাকে। মিজান স্থানীয় ইউনিয়নের মাদারী গ্রামের মছলেমের পুত্র।
সিংড়া থানার এস আই আবু তাহের জানান, গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ তাকে আটক করা হয়। দুপুরে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
ইত্তেফাক/ এএন
