অস্ট্রেলিয়াকে টপকে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) টেস্ট র্যাংকিংয়ের শীর্ষ স্থান দখল করেছে ভারত। শ্রীলংকার কাছে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হওয়ার পর ভারতের কাছে শীর্ষস্থান খোয়াল অস্ট্রেলিয়া। গতকাল বুধবার এ তথ্য জানিয়েছে আইসিসি।
বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতের টেস্ট দল সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জেতায় র্যাংকিংয়ের শীর্ষ স্থান নিশ্চিত করে। নিজেদের শীর্ষ স্থান অক্ষুন্ন রাখতে হলে কলম্বোতে শ্রীলংকার বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ জিততে হতো অস্ট্রেলিয়াকে।
কিন্তু গতকাল দলটির বিরুদ্ধে শ্র্রীলংকার ১৬৩ রানের জয়ে ভারতের পাশাপাশি লাভবান হয়েছে পাকিস্তানও। গত রবিবার ইংল্যান্ডের বিপক্ষে ২-২ ব্যবধানে টেস্ট সিরিজ ড্র করে র্যাংকিংয়ের দ্বিতীয় স্থানে উঠে আসে মিসবাহ উল হকের নেতৃত্বধীন পাকিস্তান টেস্ট দল।
র্যাংকিং:
১. ভারত
২. পাকিস্তান
৩. অস্ট্রেলিয়া
৪. ইংল্যান্ড
৫. নিউজিল্যান্ড
৬. শ্রীলংকা
৭. দক্ষিণ আফ্রিকা
৮. ওয়েস্ট ইন্ডিজ
৯. বাংলাদেশ
১০. জিম্বাবুয়ে
