মাগুরায় রউফ হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন

আপডেট : ১৭ আগস্ট ২০১৬, ১৯:৫০

মাগুরার শ্রীপুর উপজেলার বরালিদহ গ্রামের আব্দুর রউফ হত্যা মামলায় ৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। মাগুরার সিনিয়র জেলা ও দায়রা জজ বেগম মাহফুজা বেগম বুধবার দুপুরে এ রায় প্রদান করেন।

 
যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত ব্যক্তিরা হলো, মাগুরা জেলার  শ্রীপুর উপজেলার  বরালিদহ গ্রামের মোহন, সুরত আলী, হাসেম ও পারভেজ। এদের মধ্যে পারভেজ পলাতক রয়েছে। আদালত ৪ জন আসামীকে খালাস প্রদান করেন ।
 
দণ্ডপ্রাপ্তদের মধ্যে পারভেজ পলাতক রয়েছে। আদালতে অভিযোগ প্রমানিত না হওয়ায় ৪জন আসামীকে খালাস প্রদান করেন।
 
ইত্তেফাক/ এএন