বোল্টের জন্য পাত্রী খুঁজছেন তার মা

আপডেট : ১৭ আগস্ট ২০১৬, ২০:১৯
১০০ মিটারে অলিম্পিকে টানা তিন বার স্বর্ণ পদক জেতা উসাইন বোল্টে মাতোয়ারা বিশ্ব। রিও অলিম্পিকই হতে যাচ্ছে তার শেষ অলিম্পিক, আর তার মা জেনিফার এখন ছেলের জন্য পাত্রী খুঁজছেন।
 
 আর সব মার মতো জেনিফারও চান আদরের উসাইন বিয়ে করে সংসার করুক। দরকার পড়লে তিনি নিজেও পাত্রী খুঁজতে নেমে পড়বেন। জেনিফার বলেন, আমি আশা করব উসাইন বিয়ে করবে। সংসারী হবে। এটাই আমার ইচ্ছা। বিশ্বের দ্রুততম মানবের মা বলেছেন, দারুণ লাগে ভাবতে যে বিশ্বের দ্রুততম মানুষ আমার ছেলে। ওর সৌজন্যে সাক্ষাৎকার দিতে পারি। অনেক জায়গায় ঘুরি। জীবনটাই যেন পাল্টে গিয়েছে।
 
ছেলেকে যখন ট্র্যাকে দৌঁড়াতে দেখেন তখন যেন বিশ্বাসই করতে পারেন না, এ সেই ছোট্ট ছেলেটা যে জুনিয়র বিশ্বচ্যাম্পিয়নশিপের আগে ভয়ে কেঁদে ফেলেছিল। কিন্তু আজ সেই উসাইনই ঐতিহাসিক ট্রিপল ট্রিপল করতে আর দু’টো সোনার পদক দূরে। বিশ্বাস হয় তাঁর? জেনিফার বলছেন, সত্যি বলতে বোল্টকে ট্র্যাকে দেখলেই আমি কেঁদে ফেলি। কিন্তু সেটা খুশির কান্না। এএফপি।
 
ইত্তেফাক/এসএসএ