তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, ‘স্বাধীনতা বিরোধী অপশক্তি বুঝতে পেরেছিল যে, একটি দেশকে হত্যা করা সম্ভব নয়, সাড়ে ৭ কোটি মানুষকে হত্যা করা সম্ভব নয়। কিন্তু জাতির পিতাকে, বঙ্গবন্ধুকে হত্যা করতে পারলেই বাংলাদেশের অগ্রযাত্রা ব্যাহত করা সম্ভব। তাই, তারা বঙ্গবন্ধুকে হত্যা করেছিল সপরিবারে।’
বুধবার বিকালে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) মিলনায়তনে ‘ জাতীয় শোক দিবস ২০১৬’ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
পলক বলেন, কিন্তু সৌভাগ্যবশত ১৫ আগস্টের মাত্র ১৫ দিন আগে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা এবং শেখ রেহানা দেশের বাইরে গিয়েছিলেন বলেই আজকে বঙ্গবন্ধুর অসমাপ্ত সেই স্বপ্নকে পূরণ করার জন্য নিজের জীবন বাজি রেখে, দেশ এবং দেশের মানুষকে ভালোবেসে বঙ্গবন্ধু কন্যা আজকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। জননেত্রী শেখ হাসিনার নিরলস পরিশ্রমে আমরা ধীরে ধীরে আলোর পথে যাত্রা করছি, অর্জন করছি অগ্রগতি। দেশ এগিয়ে যাচ্ছে।
ইত্তেফাক/এএম।
