বেধে দেওয়া সময়ের মধ্যে কাজে যোগ না দেওয়ায় জাতীয় দলের সহকারী কোচ রুয়ান কালপাগের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী গতকাল এ তথ্য জানান।
প্রধান কোচ চন্দিকা হাথুরুসিংহে, ফিল্ডিং কোচ রিচার্ড হ্যালসল ও ট্রেনার মারিও ভিল্লাভারায়ন ছুটি থেকে ফিরে কিছু দিন আগেই কাজে যোগ দিয়েছেন। কালপাগে সময় চাইলেও তাকে ১৬ অগাস্টের মধ্যে কাজে যোগ দিতে বলা হয়েছিল। সে সময়সীমা পার হওয়ায় এখন তার বিরুদ্ধে চুক্তি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানান বিসিবির প্রধান নির্বাহী।
কালপাগে ২০১৪ সালের জুলাইয়ে বাংলাদেশের সহকারী ও স্পিন বোলিং কোচ হয়ে আসেন। কিছুদিন আগেই অন্য কোচদের মতো তার চুক্তির মেয়াদও ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত বাড়ানো হয়।
ইত্তেফাক/এসএসএ
