রুশ ‘মারমেইড’ কন্যাদের স্বর্ণ জয়

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৬, ১৮:২৪
নাতালিয়া ইশচেঙ্কো আর সভেতলানা রোমাশিনাকে কেন ‘মারমেইড’ বলে ডাকে ভক্তরা বুঝতে পারলেন দর্শকরা। পানির নিচে-ওপরে দারুণ সব দেহভঙ্গি আর কলা-কৌশল দেখিয়ে সিনক্রোনাইজড সুইমিংয়ের দ্বৈততে স্বর্ণ জিতে নিয়েছেন রুশ তারকারা। 
 
২০০৮ সালে বেইজিং ও ২০১২ সালে লন্ডনের পর এবার রিও ডি জেনেইরোয় এই ইভেন্টে চ্যাম্পিয়ন হলেন তারা। গেমসের একাদশ দিন গত মঙ্গলবার মনোমুগ্ধকর পারফরম্যান্সে মোট ১৯৪.৯৯১ স্কোর গড়ে সেরা হয় ইশচেঙ্কো-রোমাশিনা জুটি। রোমাশিমা পানি থেকে উঠে এসে বলেন, অনেকেই আমাদের মারমেইড বলে আর জিজ্ঞেস করে আমাদের ফুলকা আছে কিনা। আমরা আসলে (পানির নিচে) এই পারফরম্যান্সে অভ্যস্ত।
 
চীনের হুয়াং শুয়েচেন ও সুন ওয়েনইয়ান জুটি ১৯২.৩৬৮ স্কোর করে রৌপ্য এবং জাপানের ইউকিকো ইনুই ও রিসাকো মিতসুই ১৮৮.০৫৪ স্কোর করে ব্রোঞ্জ জেতেন। ২০০০ সালের সিডনি অলিম্পিক থেকে এই ক্রীড়ায় দলগত ও ডুয়েটে স্বর্ণ পদক জিতে আসছে রাশিয়া। এবারের দলগত ইভেন্টের পদক নির্ধারণ হবে আগামী শুক্রবার।
 
ইত্তেফাক/এসএসএ