জয়পুরহাটের কালাই উপজেলার রাধানগর গ্রাম থেকে বুধবার বিকালে হত্যা মামলার পলাতক আসামি মোজাম উদ্দিন মণ্ডলকে (৫৫) গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশান ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাব-৫, জয়পুরহাট ক্যাম্পের ডিএডি মো. আব্দুল হান্নানের নেতৃত্বে জয়পুরহাট জেলার কালাই উপজেলার রাধাঁনগর এলাকায় অভিযান চালায়। এ সময় হত্যা মামলার আসামি মোজাম উদ্দিন মণ্ডলকে গ্রেফতার করা হয়।
