জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রুকিন্দিপুর এলাকায় পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' পরিতোষ (৪২) ওরফে পরি নামে এক মাদক ব্যবসায়ীকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করা হয়েছে। ঘটনাস্থল থেকে ইয়াবা ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। পরিতোষ জেলা আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
আক্কেলপুর থানার ওসি সিরাজুল ইসলাম জানান, বৃহস্পতিবার ভোরে উপজেলার রুকিন্দিপুর ঈদগাহ মাঠের কাছে মাদক কেনা-বেচা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ওই স্থানে পুলিশ অভিযানে চালায়। এসময় মাদক ব্যবসায়ীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। জবাবে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। পরে সেখান থেকে ডান পায়ে গুলিবিদ্ধ অবস্থায় মাদক ব্যবসায়ী পরিতোষকে আটক করতে পারলেও অন্য সহযোগীরা পালিয়ে যান।
তার বিরুদ্ধে আক্কেলপুর থানায় ৬টি মাদক মামলা রয়েছে বলে পুলিশ জানায়।
ইত্তেফাক/কেকে
