তুরস্কে গাড়ি বোমা হামলায় নিহত ৩, আহত ৪০

আপডেট : ১৮ আগস্ট ২০১৬, ০৯:১৩
তুরস্কে পুলিশ স্টেশনের সামনে একটি গাড়িবোমা হামলায় অন্তত ৩ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরো ৪০জন। বুধবার দেশটির ইরানি সীমান্তের কাছে পূর্বাঞ্চল প্রদেশে এই হামলা চালানো হয় বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম টিআরটি।
 
বার্তা সংস্থা দোগানের মতে, ঘটনাস্থলে তখনেই পুলিশ ও অ্যাম্বুলেন্স পৌঁছে গেছে। স্থানীয় একজন গভর্নর জানান, তারা এখনও নিশ্চিত নন ঠিক কতজন পুলিশ কিংবা সাধারণ মানুষ নিহত হয়েছে।
 
টেলিভিশনে দেয়া ভাষণে দেশটির প্রধানমন্ত্রী বিলালি ইয়েলদ্রিম হামলার কথা নিশ্চিত করলেও বিস্তারিত কিছু জানাননি।
 
এখন পর্যন্ত কেউ হামলা দায়ভার স্বীকার করেনি। রয়টার্স