মুরাদপুরে অ্যালুমিনিয়াম কারখানায় অগ্নিকাণ্ড

আপডেট : ১৮ আগস্ট ২০১৬, ১০:৫২
চট্টগ্রাম নগরীতে একটি অ্যালুমিনিয়াম কারখানায় ও গুদামে অগ্নিকাণ্ড ঘটেছে।  এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।
 
জানা গেছে, বুধবার দিবাগত রাত দুইটার দিকে নগরীর পাঁচলাইশ থানার মুরাদপুর এলাকার মির্জারপুলে হাজি শাহেদুলের মালিকাধীন ফ্রেমের তৈরি তৃতীয় তলার অ্যালুমিনিয়াম কারখানায় ও গুদামে বৈদ্যুতিক গোলযোগ থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের চন্দনপুরা, কালুরঘাট ও আগ্রাবাদ স্টেশনের পাঁচটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে প্রায় পৌণে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
 
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আগ্রাবাদ স্টেশনের অপারেটর বিশ্বান্তর বিকাশ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/এএসএমইউ