বক্সিং ওয়েল্টারওয়েটে কাজাখস্তানের সোনা জয়

আপডেট : ১৮ আগস্ট ২০১৬, ১১:১৭
অলিম্পিক বক্সিংয়ে ওয়েল্টারওয়েট বিভাগে জয় পেল কাজাখস্তান। রিও গেমসের দ্বাদশ দিন বুধবার সোনার পদক নির্ধারণী ম্যাচে দেশটির বক্সার দানিইয়ার ইয়েলেউসিনভ উজবেকিস্তানের শাখরাম গিয়াসভকে ৩-০ এ উড়িয়ে দেন।
 
এই নিয়ে টানা চতুর্থ অলিম্পিকে ওয়েল্টারওয়েটে সোনা জিতল কাজাখস্তানের বক্সাররা।
 
সেমি-ফাইনালে হেরে মরক্কোর মোহাম্মেদ রাবি ও ফ্রান্সের সোলেইমানে দিওপ সিসোখো ব্রোঞ্জ জেতেন।
 
 
ইত্তেফাক/এমআই