নাশকতার মামলায় রিজভীকে কারাগারে পাঠানোর আদেশ

আপডেট : ১৮ আগস্ট ২০১৬, ১৯:১০
 
নাশকতার পাঁচ মামলায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।
 
বৃহস্পতিবার ঢাকার সিএমএম আদালতে আত্মসমর্পণ করে ওই পাঁচ মামলায় জামিনের আবেদন জানান রিজভী। 
 
আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত।
 
 
ইত্তেফাক/কেকে