মার্কিন সাতারু গানার বেন্তজ এবং জ্যাক কগারকে বিমানে ওঠা থেকে আটকে দিয়েছে ব্রাজিলের পুলিশ। বৃহস্পতিবার একথা নিশ্চিত করেছে মার্কিণ অলিম্পিক কমিটি।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, একটি সশস্ত্র ডাকাতির তদন্তের জন্য দুই মার্কিন সাঁতারুর ফ্লাইট আটকে দিয়েছে ব্রাজিলের পুলিশ।
যুক্তরাষ্ট্রের অলিম্পিক কমিটির একজন মুখপাত্র বলেন, ‘আমরা নিশ্চিত হতে পারি ব্রাজিলিয়ান কর্তৃপক্ষের দ্বারা গানার বেঞ্জ এবং জ্যাক কনগারের ফ্লাইট বাতিল করা হয়েছে। আমরা আরো বিস্তারিত জানতে শিগগিরই তাদের মুখোমুখি হচ্ছি।’
রবিবার সকালে এই দুই অ্যাথলেটের সঙ্গে লোচেট এবং সাঁতারু জিমি ফিওজেন বন্দুকের মুখে ছিনতাইয়ের শিকার হয়েছিলেন। লোচেট অলিম্পিক ইতিহাসের অন্যতম সেরা সাতারু। ছিনতাইয়ের কথা তারা পুলিশকে জানালে তদন্ত শুরু হয়।
মূলত তাদের ছিনতাইকারীদের তদন্তের স্বার্থেই দুই মার্কিন সাতারুর ফ্লাইট আটকে দিয়েছে রিও পুলিশ।
তবে পুলিশের দাবি, হামলার বর্ণনার সঙ্গে সিসিটিভি ফুটেজের মিল নেই। অলিম্পিক আসরকে কেন্দ্র করে ছিনতাইয়ের ঘটনা বেড়ে গেছে ব্রাজিলে। বিদেশি নাগরিকদের বেকায়দায় পেলেই অস্ত্রের মুখে মোবাইল ও নগদ টাকা পয়সা ছিনিয়ে নিচ্ছে রিওর ছিনতাইকারী।
অলিম্পিক আয়োজনের বিরোধী এবং এসব ছিনতাইকারীদের সামাল দিতে এক প্রকার হিমশিম খাচ্ছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
তবে কনগার ও গানারকে আটকে দিলেও লোচেট দুইদিন আগেই যুক্তরাষ্ট্রে ফিরে গেছেন বলে জানিয়েছেন তার আইনজীবী। বিবিসি
ইত্তেফাক/এমএইচ
