বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে এবার এইচএসসি পরীক্ষায় পাসের হার ৭০ দশমিক ১৩ শতাংশ।
বৃহস্পতিবার বেলা ১১টায় বরিশাল শিক্ষা বোর্ডের সচিব আব্দুল মোতালেব হাওলাদার ফলাফল ঘোষণা করেন।
তিনি জানান, এ বছর পাসের হার ৭০.১৩ শতাংশ যা গত বছরে ছিল ৭০ দশমিক ০৬ শতাংশ। এ বছর ৩১৫টি কলেজের ১০৯টি সেন্টারে ৬২ হাজার ৬৭২ জন পরীক্ষার্থীর মধ্যে অংশগ্রহণ করে ৬১ হাজার ৫৩৮ জন।
এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৪৩ হাজার ১৫৭ জন। এদের মধ্যে জিপিএ ৫ পেয়েছে ৭৮৭ জন, গতবছর জিপিএ ৫ এর সংখ্যা ছিলো এক হাজার ৩১৯ জন।
এ বছরও ছেলেদের চেয়ে মেয়েদের ফলাফল তুলনামূলক ভালো। তবে জিপিএ-৫ এ আনুপাতিক হারে মেয়েদের সংখ্যা কম।
ইত্তেফাক/এএসএমইউ
