শহিদকে নিয়ে দুশ্চিন্তায় রণবীর!

আপডেট : ১৮ আগস্ট ২০১৬, ১৭:৪৩
 
‘পদ্মাবতী’র চিত্রনাট্য সম্পর্কে বিস্তারিত জানতে চাওয়া রণবীর সিংয়ের ওপর নাখোশ হয়েছিলেন পরিচালক সঞ্জয় লীলা বানশালি। কিন্তু এর পেছনের আরো কারণ রয়েছে। 
 
ডিএনএ’র প্রতিবেদনে বলা হয়েছে, ছবিতে শহিদ কাপুরের চরিত্র নিয়ে অনিশ্চয়তায় আছেন রণবীর সিং। আর এজন্যই নাকি চিত্রনাট্যের ব্যাখ্যা জানতে চেয়েছেন ‘বাজিরাও মাস্তানি’ অভিনেতা। 
 
একটি সূত্র বলেছে, এই ছবিতে রণবীরের চরিত্রে নেতিবাচক। কিন্তু শক্তিশালী। সঞ্জয় লীলা বানশালি তার জন্য কিছু ভাল সংলাপ ও দৃশ্য রেখেছেন। কিন্তু শহিদ কাপুর পদ্মাবতীর স্বামী (রাজা রাওয়াল রতন সিং) হিসেবে আবির্ভূত হওয়ায় রণবীর ও পরিচালকের মধ্যে কিছু সমস্যা দেখা দিয়েছে। 
 
ঐ সূত্র আরো বলেছে, ছবিতে ভাল চরিত্র ও রণবীরের সমান হওয়ার শর্তে এই ছবিতে কাজ করতে রাজি হয়েছেন শহিদ। ছবিতে আরেক নায়ক থাকায় রণবীর ছবির চিত্রনাট্য সম্পর্কে জিজ্ঞাস করতেই পারেন। কেননা, এই প্রথম সে কোনো নেতিবাচক চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন। যেখানে রণবীরকে ভাল ইমেজের বাইরে যেতে হচ্ছে সেখানে শহিদ একজন আকর্ষণীয় ভারতীয় রাজা চরিত্রে অভিনয় করছেন। আর এ নিয়ে দুশ্চিন্তায় থাকতেই পারেন রণবীর। খবর: ওয়ান ইন্ডিয়া।
 
ইত্তেফাক/এএসএস