বেনাপোলে ১১৮০ বোতল ফেনসিডিল জব্দ

আপডেট : ১৮ আগস্ট ২০১৬, ১২:৪৮
যশোরের শার্শা উপজেলায় বেনাপোল পোর্ট থানার দৌলতপুর সীমান্ত থেকে ১১৮০ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করেছে (বিজিবি) বর্ডার গার্ড বাংলাদেশ। এ সময় কেউ আটক হয়নি।
 
জানা গেছে, বৃহস্পতিবার রাতে ইয়াবা পাচারের গোপন সংবাদের ভিত্তিতে দৌলতপুর সীমান্তে অভিযান চালানো হয়। এ সময় পাচারকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে ফেনসিডিল বোঝাই ১০টি কাটুন ফেলে পালিয়ে যায়। এসব কাটুনে ১১৮০ বোতল ভারতীয় ফেনসিডিল পাওয়া গেছে।
 
বেনাপোল দৌলতপুর বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার জাহাঙ্গীর হোসেন জানান, বেনাপোল পোর্ট থানায় মামলা হয়েছে।
 
ইত্তেফাক/এএসএমইউ