ছিনতাইয়ের শিকার হলেন শবনম ফারিয়া

আপডেট : ১৮ আগস্ট ২০১৬, ১৩:০০
 
ছোটপর্দার অভিনেত্রী শবনম ফারিয়া ছিনতাইয়ের শিকার হয়েছেন। ছিনতাইকারীরা উত্তরায় এয়ারপোর্টের সামনে থেকে তার আইফোন সিক্স এস নিয়ে গেছে। বৃহস্পতিবার ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে এমনটাই জানিয়েছেন তিনি।
 
শবনম ফারিয়া লিখেছেন, আমার হাত থেকে টান দিয়ে মোবাইল নিয়ে গেল।
 
অন্য এক স্ট্যাটাসে তিনি লিখেছেন, নিজের টাকায় কেনা ছিলো ফোনটি। ৬০-৬৫ হাজার টাকা আমার মতো মধ্যবিত্ত ঘরের মেয়ের জন্য যথেষ্ট বড় অঙ্কও বটে। একটু মন খারাপ হওয়াটাই তো স্বাভাবিক। কিন্তু আমি বিশ্বাস করি দেয়ার মালিক যেমন আল্লাহ্, নেয়ার মালিকও উনি। হয়তো ছোট একটা আইফোন নিয়ে সামনে আমাকে বড় কিছু দিবে। ফিআমানিল্লাহ্। 
 
ইত্তেফাক/এএসএস