ভারত থেকে আসা হাতি ‘বঙ্গবাহাদুরের’ মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চেয়ে হাইকোর্টে রিট আবেদন দায়ের করেছে। রিটে হাতিটি রক্ষা ব্যর্থতায় ক্ষতিপূরণ প্রদানে নির্দেশনা চাওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার হাইকোর্টে সংশ্লিস্ট শাখায় এ রিট দায়ের করেন আইনজীবী ড. ইউনুছ আলী আকন্দ।
রিটে মৎস্য ও প্রাণী সম্পদ সচিব, বন ও পরিবেশ সচিব, ও জামালপুর জেলা প্রশাসককে বিবাদী করা হয়েছে।
গত ২৬ জুন বন্য হাতিটি ভারতের আসাম থেকে বন্যার পানিতে ভেসে কুড়িগ্রাম সীমান্ত হয়ে বিভিন্ন জেলা ঘুরে শেষে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার কামড়াবাদ ইউনিয়নের কয়বা গ্রামে ১৬ আগস্ট মারা যায়।
ইত্তেফাক/কেকে
