কাউখালীতে নিখোঁজের তিনদিন পর শিশুর লাশ উদ্ধার

আপডেট : ১৮ আগস্ট ২০১৬, ১৬:১৮
পিরোজপুরের কাউখালী উপজেলায় খালে পড়ে নিখোঁজের তিনদিন পর শিশু শর্মী আক্তারের (৩) লাশ উদ্ধার করা হয়েছে।
 
বুধবার রাতে কচা নদীর গাজীপুর এলাকায় জেলেরা লাশটি উদ্ধার করে। পরে নিহত শিশুটির পরিবারের স্বজনেরা ঘটনাস্থলে গিয়ে লাশটি বাড়িতে নিয়ে আসে।
 
সোমবার দুপুরে উপজেলার শিয়ালকাঠি ইউনিয়নের দক্ষিণ জোলাগাতি গ্রামে শিশু শর্মী বসতবাড়ির পার্শ্ববর্তী খালে পড়ে জোয়ারের তোড়ে ভেসে গিয়ে নিখোঁজ হয়। সে উপজেলার দক্ষিণ জোলাগাতি গ্রামের দুলাল হাওলাদারের মেয়ে।
 
স্থানীয় ইউপি সদস্য মো. মামুন হোসেন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/এএসএমইউ