এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে পাসের হারের দিক থেকে মেয়েরা এগিয়ে রয়েছে। তবে জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রে এগিয়ে ছেলেরা।
বৃহস্পতিবার সকালে শিক্ষামন্ত্রী এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের অনুলিপি প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন। এরপর সচিবালয়ে ফলাফলের বিভিন্ন দিক সাংবাদিকদের সামনে তুলে ধরেন। ফল বিশ্লেষণে এই চিত্র পাওয়া গেছে।
এবার মোট ১২ লাখ ৩ হাজার ৬৪০ জন পরীক্ষা দিয়েছে। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৮ লাখ ৯৯ হাজার ১৫০ জন। পরীক্ষায় অংশ নেয়াদের মধ্যে ছাত্র ৬ লাখ ৫৪ হাজার ১১৪ জন। ছাত্রী ৫ লাখ ৬৪ হাজার ৫১৪ জন। ফলাফল অনুযায়ী, ছেলেদের পাসের হার ৭৩ দশমিক ৯৩ শতাংশ। আর মেয়েদের পাসের হার ৭৫ দশমিক ৬০ শতাংশ।
জিপিএ-৫ পেয়েছে ৫৮ হাজার ২৭৬ জন। এর মধ্যে ছাত্র ৩২ হাজার ৩৮১ জন, ছাত্রী ২৫ হাজার ৮৯৫ জন।
ইত্তেফাক/এএম।
