চীন সফরে সু চি

আপডেট : ১৮ আগস্ট ২০১৬, ১৬:৪১

মিয়ানমারের অং সান সু চি বুধবার চীন সফর শুরু করেছেন। বৃহস্পতিবার চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াংয়ের সঙ্গে তার বৈঠক করার কথা।

 
সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, চীনের কাছে অগ্রাধিকার হল তাদের অর্থায়নে ৩৬ লাখ বিলিয়ন ডলারের মিটসন বাঁধ নিয়ে আলোচনা পুনরায় শুরু করা। আর সু চি চান, উভয় দেশের অভিন্ন সীমান্তে সশস্ত্র গ্রুপগুলোর সঙ্গে আলোচনার জন্য বেইজিংয়ের সহযোগিতা।
 
মিয়ানমারের পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয়ের মহাপরিচালক কিয়াউ জেয়া বলেন, ‘প্রধান স্বার্থ হিসেবে চীন অবশ্যই মিটসন বাঁধ নিয়ে আলোচনা করবে।’
 
দুই দেশের মধ্যে কোকাং সীমান্ত অঞ্চলে মিয়ানমারের সেনাবাহিনী ও স্থানীয় বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষের কারনে বাসিন্দাদের অনেকে চীনে পালিয়ে গেছেন। এছাড়া মাঝেমাঝে চীনা ভূখণ্ডেও গোলা এসে পড়ে। এতে দুই দেশের মধ্যে সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হচ্ছে।
 
কিয়াউ বলেন, শান্তি প্রক্রিয়া নিয়ে চীন বৈঠক করতে চাইলে আমরা আলোচনার জন্যে প্রস্তুত।
 
লি’র পাশাপাশি সু চি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে আলোচনা করবেন।
 

ইত্তেফাক/এএন