নির্ধারিত সময়ের মধ্যেও যারা একাদশ শ্রেণিতে ভর্তি হতে পারেননি তাদের কলেজে ভর্তি হতে আরো তিন দিন সময় দিয়েছে সরকার। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বৃহস্পতিবার সচিবালয়ে এবারের এইচএসসির ফলাফলের বিভিন্ন দিক তুলে ধরার পর শিক্ষাবোর্ডের চেয়ারম্যানদের উপস্থিতিতে এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, এখনও অনেকে একাদশ শ্রেণিতে ভর্তি হতে পারেনি, তারা ভর্তি হতে বোর্ডে আবেদন করেছে। এ কারণে আগামী ২১ থেকে ২৩ আগস্ট ভর্তি হতে সময় দেয়া হল।
তিনি বলেন, নানা কারণে তারা নির্ধারিত সময়ে ভর্তি হতে পারেনি। অনেকে আর্থিক কারণে, কোনো ছাত্রীর বিয়ে হয়ে যাওয়ায়, কেউ বিদেশে গিয়ে আবার দেশে এসেছে...।
নাহিদ বলেন, ওই তিন দিন যে কোনো বোডের্র আওতায় আসন খালি থাকা সাপেক্ষে যে কোনো কলেজে মাধ্যমিক উত্তীর্ণ শিক্ষার্থীরা ভর্তি হতে পারবে।
ইত্তেফাক/এএম।
