কাউখালীতে ডাকাতি মামলায় দুইজনের ১২ বছর করে কারাদণ্ড

আপডেট : ১৮ আগস্ট ২০১৬, ১৭:৪৫
কাউখালীতে ডাকাতি মামলায় দুই আসামির ১২ বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত।
 
বৃহস্পতিবার দুপুরে পিরোজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ এস.এম জিল্লুর রহমান এ আদেশ দেন। দণ্ডিতরা হলেন- পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার শিয়ালকাঠি গ্রামের কামাল ফরাজি ওরফে মালেক (৪০) এবং ঝালকাঠি জেলার রাজপুর গ্রামের কুটিপাড়া গ্রামের মিলন ওরফে মিল্লাত (৩০)।
 
পিরোজপুরের কাউখালী উপজেলার সুবিদপুর গ্রামের মোয়াজ্জেম  হোসেনের বাড়িতে ২০০৬ সালে সংগঠিত একটি ডাকাতি মামলায় তাদের এ সাজা দেয়া হয়।
 
 
ইত্তেফাক/ইউবি