অর্থ আত্মসাত : পাবনায় অধ্যক্ষের জেল জরিমানা

আপডেট : ১৮ আগস্ট ২০১৬, ১৮:৩১
কলেজ ফান্ডের অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় পাবনা শহীদ এম মনসুর আলী কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল মান্নান খানকে ৫ বছর কারাদণ্ড এবং অর্থদণ্ড করেছে আদালত।
 
বৃহস্পতিবার দুপুরে পাবনার বিশেষ জজ আদালতের বিচারক লিয়াকত আলী মোল্লা এ রায় দেন।
 
মামলার বিবরণ জানা যায়, পাবনা শহীদ এম মনসুর আলী কলেজের বিভিন্ন ফান্ডের টাকা ও গুরুত্বপূর্ণ কাগজপত্র আত্মসাতের অভিযোগে ২০১৩ সালে দুদকে একটি অভিযোগ দায়ের করা হয়। দুর্নীতি দমন কমিশন পাবনা সমন্বিত অফিস অভিযোগটি তদন্ত করে ২০১৫ সালের ১৯ ফেব্রুয়ারি আদালতে চার্জশিট দাখিল করেন।
 
পাবনা জেলা আদালতের পাবলিক প্রসিকিউটর মুক্তার হোসেন জানান,  শুনানি ও সাক্ষ্য গ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় বৃহস্পতিবার পাবনার বিশেষ জজ আদালতের বিচারক আব্দুল মান্নান খানকে ৪ বছরের কারাদণ্ড ও ৭ লাখ ১০ হাজার ৪৫১ টাকা অর্থদণ্ড এবং অপর একটি ধারায় আরো এক বছরের কারাদণ্ড দেন।
 
 
ইত্তেফাক/ইউবি