আসন কোনো সমস্যা হবে না: শিক্ষামন্ত্রী

আপডেট : ১৮ আগস্ট ২০১৬, ১৯:২২
 
সদ্য উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা গ্রহণে আসন সংখ্যা কোনো বাধা হবে না বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এইচএসসি ও সমমানের ফল প্রকাশের পর বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘কোনো শিক্ষার্থী যদি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে চায় তবে আসনের জন্য তা বাধা হবে না।’
 
শিক্ষামন্ত্রী বলেন, পৃথিবীতে এমন কোনো দেশ নেই যেখানে সব থেকে পছন্দের প্রতিষ্ঠানে সবাই ভর্তি হতে পারে। উচ্চ শিক্ষার দ্বার কোনো দেশেই আমাদের দেশের মতো উন্মুক্ত নয়।
 
উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় এবার ৮ লাখ ৯৯ হাজার ১৫০ জন শিক্ষার্থী পাস করেছেন। তাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৫৮ হাজার ২৭৬ জন।
 

ইত্তেফাক/এএম।